বিশ্বকাপের টিকিট পেয়ে গেল বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপের টিকিট পেয়ে গেল বাংলাদেশের মেয়েরা
টানা পাঁচ ম্যাচে জয়! আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েরা যেন অপ্রতিরোধ্য। আজ থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের স্বাদ পেলেন নিগার সুলতানারা। এই জয়ের পর বিকেলে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও। টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। নারী টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে থাইল্যান্ডের দৌড় থেমেছে ১২৬ রানেই। সুপার সিক্সের টেবিলে বাংলাদেশের অবস্থান এখন সবার ওপরে। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিগারদের। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট এখানে যোগ হয়েছে। সুপার সিক্সে সুযোগ পাওয়া যে দলগুলো গ্রুপেও প্রতিপক্ষ ছিল, তারা এই রাউন্ডে একে অন্যের বিপক্ষে খেলবে না। যে কারণে সুপার সিক্সে একটা দল আসলে ম্যাচ খেলবে ৩টি, হিসাব হবে মোট ৫ ম্যাচের পয়েন্ট। এই মুহূর্তে বাংলাদেশের রানরেট (১.১৫০), তাদের চেয়ে ভালো রানরেট শুধু ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের (১.৩৫৬)। সুপার সিক্সের সেরা চারটি দল সুযোগ পাবে এ বছর জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের ইনিংসের শুরুটা অবশ্য ছিল বিশাল এক ধাক্কা খেয়ে। প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার। দ্রুত ফেরেন শারমিনও। তবে এরপরই হাল ধরেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। এই দুজনের ৮২ বলে ১১০ রানের জুটিই বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। আরও পড়ুন নামিবিয়াকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ ২২ জানুয়ারি ২০২৬ জুয়াইরিয়া ৪৫ বলে ৪ ছক্কায় করেছেন ৫৬ রান। নারী টি–টুয়েন্টিতে এক ইনিংসে এটি কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ছক্কার যৌথ রেকর্ড। অন্য প্রান্তে সোবহানা ছিলেন আরও মারমুখী, ৪২ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ‘ক্যামিও’তে স্কোরবোর্ডটা সমৃদ্ধ হয়। ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন সোবহানা মোস্তারিবিসিবি এক্স হ্যান্ডল ব্যাট হাতে দিলারা প্রথম বলে আউট হলেও বল হাতে তার শোধ নিয়েছেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম বলেই থাই ওপেনারকে সাজঘরে পাঠান এই পেসার। এরপর থাইল্যান্ড আর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। ১০ ওভার শেষে ১ উইকেটে ৬১ রান তুললেও জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট কখনোই তাদের নাগালে ছিল না। শেষ ৫ ওভারে দরকার ছিল ৭৫ রান, যা অসম্ভবই ছিল তাদের জন্য। শেষ পর্যন্ত ১২৬ রানেই থামে থাইদের ইনিংস। মারুফা ২৫ রানে ৩টি এবং রিতু ও স্বর্ণা নেন ২টি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫, শারমিন ১১; পুত্থাওয়াং ৩/২২, ওনিচা ২/২৯)। থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোনচারোয়নকাই ২৯; মারুফা ৩/২৫, রিতু ২/২০, স্বর্ণা ২/২১)। ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী। ম্যাচসেরা: সোবহানা মোস্তারি আরও পড়ুন মেয়েদের টানা চার জয়ের প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৭ জানুয়ারি ২০২৬ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ক্রিকেট থেকে আরও পড়ুন বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দলবিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্ব নিয়ে আরও পড়ুন মেয়েদের টানা চার জয়ের প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৭ জানুয়ারি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের টানা ৪ জয় ২৪ জানুয়ারি ২০২৬ নামিবিয়াকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ ২২ জানুয়ারি ২০২৬ ২১ রানের জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা ১৮ জানুয়ারি ২০২৬ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা ০৭ জানুয়ারি ২০২৬ কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে ০২ অক্টোবর ২০২৫ সব আশা হারিয়ে অস্ট্রেলিয়া ফিরে যেতে চান জান্নাতুল ২৭ আগস্ট ২০২৫ বাছাইপর্ব পেরিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা ২২ জুন ২০২৫

Comments

Popular posts from this blog

বিশ্বকাপের টিকিট পেয়ে গেল বাংলাদেশের মেয়েরা